প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকলে ‘মব জাস্টিস’ সংস্কৃতির উত্থান ঘটে, যা একটি জাতির উন্নয়নের পথে বড় বাধা।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন ১২ ফেব্রুয়ারিকে একটি ‘ঐতিহাসিক ক্ষণ’ হিসেবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ দেশের মানুষ ভোট দিতে পারবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনের মাধ্যমে যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন, তাদের হাতেই রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। এসময় উপস্থিত সবার উদ্যেশ্যে তিনি ভালোর আশা করার পাশাপাশি খারাপের জন্যেও প্রস্তুত থাকার আনুরোধ জানান।
অনুষ্ঠানে সাতকানিয়ার শতবর্ষী আদালত ভবনের উন্নয়ন প্রসঙ্গে ড. খালিদ জানান, বিদ্যমান জরাজীর্ণ ভবনটির অবকাঠামোতে আমূল পরিবর্তন এনে, একে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তর করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে প্রকৌশলী ও স্থপতিদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে সকালে তিনি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে মেশিন সংযোজন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এদিকে জুলাই মাসের এ মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর পরের সাত মাসের কোনোটিতেই মূল্যস্ফীতি এত কম ছিল না।
৮ দিন আগে
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব। বাংলা কিউআর
১৩ দিন আগে
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর ২০২৫ সালের একই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে দেশে, যা ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।
১৮ দিন আগে
কৃষিমন্ত্রী বলেন, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচামরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল (সোমবার) থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
১৮ দিন আগে