সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ রবিবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৭: ৩৪

ছয় দফা দাবি আদায়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কারিগরির শিক্ষার্থীরা। আগামীকাল রবিবার সারা দেশে এই কর্মসূচি করবেন তারা।

শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ মানববন্ধন কর্মসূচি শেষে এই মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

এর আগে দুপুর ১২টার দিকে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগে ‘রাইজ ইন রেড’ নামে এই কর্মসূচি পালন করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। পরে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, ‘কর্তৃপক্ষকে বলব, আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।’

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে মশাল মিছিল করেন। তার আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও সন্তুষ্ট না হয়ে ছয় দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পাঠে বিশ্বসেরা সিঙ্গাপুরের শিক্ষার্থীরা, গণিত-বিজ্ঞানে চীন

অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সবশেষ ‘প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টপ (পিসা) ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ৯১টি দেশ ও অর্থনীতির শিক্ষার্থীরা অংশ নেয়। এ তালিকায় নেই বাংলাদেশ।

১৩ ঘণ্টা আগে

ব্যাংক রেজ্যুলেশন বিল পাস, রুমিনের বক্তব্য নিয়ে হট্টগোল

এর আগেই এই বিলের ওপর আলোচনায় গ্যাস-বিদ্যুতের সংকট ও খেলাপি ঋণ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। তার বক্তব্যের প্রতিবাদ জানান সরকারি দলের সংসদ সদস্যরা। বিরোধী দলের সংসদ সদস্যরাও এতে জড়িয়ে পড়লে সংসদে তুমুল হট্টগোল দেখা দেয়।

১৪ ঘণ্টা আগে

৫ বিভাগেই ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, এসব বিভাগে আক্রান্ত রোগী ও এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল বেশি পাওয়া যাচ্ছে। সংসদ সদস্যদের প্রতি নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানান তিনি।

১৫ ঘণ্টা আগে

মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: পরিবহনমন্ত্রী

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ দিন বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়।

১৭ ঘণ্টা আগে
Advertisement