ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন

রাজনৈতিক দলগুলোর উচিত সমর্থকদের শান্ত রাখা, সহিংসতা পরিহার করা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ১৮
শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ব্রিফিংয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরা। ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকার জন্য দেশের সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষকরা। একই সঙ্গে যেকোনো নির্বাচনি বিরোধ আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দিয়েছেন তারা।

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলের প্রধান টোমাস জেদকোভস্কি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত তাদের সমর্থকদের শান্ত রাখা এবং সহিংসতা পরিহার করা। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্বাচন-পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ে দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে উল্লেখ করে টোমাস জেদকোভস্কি বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণ, নাগরিক চেতনা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পর্যবেক্ষকদের মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, যাতে নির্বাচনি বিরোধগুলো স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তি হয়। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে বাংলাদেশের জনগণের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন টোমাস জেদকোভস্কি।

তিনি বলেন, দেশের সাম্প্রতিক অগ্রগতি ও সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন সংসদ ও সরকারকে অনুমোদিত সংস্কারগুলো বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। পাশাপাশি ধর্ম-জাতিসত্তা-পরিচয় নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ইইউ পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক দিনে তারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনায় নির্বাচন আয়োজন, আইনি কাঠামোর সংস্কার এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে ইতিবাচক অগ্রগতির বিষয় উঠে এসেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১০ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১১ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১১ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১২ ঘণ্টা আগে
Advertisement