টাঙ্গাইল প্রতিনিধি

ঈদুল ফিতর উদযাপনে শেষ সময়ে গ্রামে ফিরছে মানুষেরা। ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। তবে আগের তুলনায় সেতুটি দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় কমেছে।
শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় করা হয়েছে তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। এর আগের ২৪ ঘণ্টায় সেতুটি পাড়ি দিয়েছিল ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন, যার থেকে ৩ কোটি ৩৮ লাখ টাকা টোল আদায় হয়েছিল।
রোববার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেন দিয়ে ২৯ হাজার ২৮৮ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে সেতুর পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেন দিয়ে ১৬ হাজার ১৯০টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয় এক কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহণের সংখ্যা আগের তুলনায় কমেছে। মহাসড়কটিতে যানবাহনের চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি।

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
৯ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
৯ ঘণ্টা আগে
আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।
১০ ঘণ্টা আগে