আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক না থাকায় দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সে ক্ষেত্রে যোগ্য যে কেউই এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিএনপির পরিকল্পনা কী, আওয়ামী লীগ নেতারা নির্বাচন করতে চাইলে কী করা হবে— এসব বিষয়েও কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সরকার সম্পন্ন করতে চায় বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখানে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই নেই। কারণ দলীয় মনোনয়ন থাকছে না, দলীয় প্রতীকও থাকছে না।

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন— এ বিষয়েও বক্তব্য তুলে ধরেন মীর শাহে আলম। বলেন, সরকারের মেসেজ খুবই পরিষ্কার— যেহেতু এটি দলীয় নির্বাচন নয়, তাই আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। রাষ্ট্রের দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

তবে তৃণমূল বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে সমর্থন দেবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দেশের সব জায়গায় যেন দলের একক প্রার্থী থাকে, এ বিষয়টিও নিশ্চিত করতে চায় বিএনপি। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রতিমন্ত্রী মীর শাহে আলমও বৈঠকে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে, বড় জুয়া শুরু করল অ্যাপল?

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

৬ ঘণ্টা আগে

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৬ ঘণ্টা আগে

চিন্ময় দাসের মায়ের মৃত্যু, প্যারোলে মুক্তির আবেদন করবে পরিবার

চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’

৭ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন

মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

৮ ঘণ্টা আগে
Advertisement