প্রতিবেদক, রাজনীতি ডটকম

আত্মপ্রকাশ করেছে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থন করা সাংবাদিকদের সংগঠন জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে সংগঠনটির নেতৃত্বে রয়েছেন যথাক্রমে ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর ও চ্যানেল আইয়ের আহসান কামরুল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি। শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান সংগঠনের কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা ২০২৪ সালে এত কষ্ট করলাম। কিন্তু এখন কীসের জন্য এত বিভাজন? এসব দেখে জুলাই যোদ্ধা হিসেবে লজ্জিত হই। আমরা ঐক্য ধরে রাখতে পারছি না।
কামরুল আহসান আরও বলেন, বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। তাই দুর্নীতি বন্ধ করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। মানুষ যেন বাজার থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং নিরাপদে বাঁচতে পারে, সে ব্যবস্থা সরকারকে করতে হবে।
অনুষ্ঠানের অতিথি আলোকচিত্রী শহিদুল আলম বলেন, অভ্যুত্থানে নারীদের অনেক ভূমিকা ছিল। কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো নারী নেই। এ জন্য খারাপ লাগছে।
জাতীয় প্রেসক্লাবের বাইরে সাংবাদিকরাই শেখ হাসিনার বিশাল ছবি ঝুলিয়েছিলেন উল্লেখ করে শহিদুল আলম বলেন, ভবিষ্যতে অন্য কারও ছবি ঝুললেও তাতে অবাক হব না। কিন্তু সাংবাদিকতা হতে হবে জনগণের স্বার্থে। দলীয় সাংবাদিক হওয়া যাবে না। কাউকে বলতে শুনি আওয়ামী লীগের সাংবাদিক, বিএনপির সাংবাদিক। এটা হওয়া যাবে না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
সদস্য সচিব আহসান কামরুল বলেন, জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যম সঠিক ভূমিকা রাখতে না পারলেও এখনো গণমাধ্যমের কাছে মানুষের কাছে প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে কাজ করার লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বাদল, তালুকদার রুমী, মাহমুদ রাকিব, আকতার হাবীব, সৈয়দ শিমুল পারভেজ, রিয়াজুর রহমান রিয়াজ ও ইসরাফিল ফরাজী; এবং যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম, কেফায়েত শাকিল, নুরুল ইসলাম খান মামুন, ওবায়দুর রহমান, এ কে এম রেজাউল করিম, নিজাম উদ্দিন দরবেশ ও রহমতুল্লাহ।
সদস্য হিসেবে রয়েছেন— খোমেনি এহসান, আল ইমরান, অন্তু মোজাহিদ, জালাল আহমেদ, রাকেশ রহমান, সাজ্জাদ হোসেন, ফখরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মিফতাহুল জান্নাত, ফারজানা ববি, তাসবির ইকবাল, মোরশেদ আলম, কেফায়েত রুমী, মেহেদী হাসান বাপ্পি, রাশেদ মানিক, ওমর ফারুক, এইচ এম ইমরান হোসেন ও মেহরাজ রাব্বি।

সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
৬ ঘণ্টা আগে
টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
৭ ঘণ্টা আগে
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’
৮ ঘণ্টা আগে