প্রতিবেদক, রাজনীতি ডটকম

শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা নয়দিনের সরকারি ছুটি। ঈদুল ফিতরের আগে আজই শেষ অফিস সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
ঈদের ছুটির আগে বৃহস্পতিবার সচিবালয় ছিল অনেকটাই স্বাভাবিক। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মধ্যেই কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। উপস্থিতি স্বাভাবিক।
সচিবালয়ের গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই ছিল পূর্ণ। তবে দর্শনার্থী ছিল কিছুটা কম। তাই লিফটগুলোর সামনে অন্যান্য দিনের মতো ভিড় দেখা যায়নি।
এক নম্বর ও দুই নম্বর গেইটের মাঝখানে অতিথি অভ্যর্থনা কক্ষে সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের আনাগোনা ছিল কম। লিফট চালকদের কর্মকর্তা ও সচিবালয়ে আসা অতিথিদের কাছ থেকে ঈদের বকশিশ আদায় করতে দেখা গেছে।
ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছেন।
ওষুধ নিতে সকাল থেকে সচিবালয় ক্লিনিকে ভিড় দেখা গেছে। অন্যান্য দিনের মতো টিসিবির ট্রাক থেকেও পণ্য নিচ্ছেন সরকারি কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই প্রবল।
ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু'দিনের সাপ্তাহিক ছুটি।
এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। সরকারি অফিস শেষ হওয়ায় বৃহস্পতিবার বিকেলের পর লঞ্চ, রেল ও বাসস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১২ ঘণ্টা আগে
আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।
১২ ঘণ্টা আগে