মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলনকে এক করে দেখা ঠিক নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪৪

'মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি' জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।

মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে তরুণ প্রজন্মের একটি অংশ সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। ফলে মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে—এ সত্য অনেক নতুন প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে।

সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার পরিবর্তনে বাংলাদেশ-ভারত সম্পর্কে উন্নয়নের সুর

সার্বিক পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ইঙ্গিতই মিলছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর। দিল্লিও হয়তো পুরনো একমুখী নীতি থেকে সরে এসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে আসবে।

৬ ঘণ্টা আগে

সেনাবাহিনীর সিজিএস, পিএসও এবং ডিজিএফআই প্রধান পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। আজ রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

৭ ঘণ্টা আগে

নিজ কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

৮ ঘণ্টা আগে

সংসদ বসছে ১২ মার্চ, সেদিনই স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টেরিম গভর্মেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ হবে।

৮ ঘণ্টা আগে