সাবেক ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০০: ১২
আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১১টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হাসপাতালেই গত বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে থাকা আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার তার অবস্থার আরও অবনতি হতে থাকে। রাত ১০টা ৪৫ মিনিটে লাইফ সাপোর্ট খুলে ফেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানিয়েছেন, তার জানাজার স্থান এখনো ঠিক করা হয়নি। শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ বা ধানমন্ডি-৭ নম্বরে জানাজা হতে পারে। সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ পড়ে যান আরেফিন সিদ্দিক। দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখান থেকে আর ফিরলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক।

আরেফিন সিদ্দিক ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ২৭তম উপাচার্য।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক পদে ছিলেন আরেফিন সিদ্দিক। উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর পর ফের ওই বিভাগে ফিরে যান তিনি। এর মধ্যে ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বিভাগটির চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালের জুনে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।

আরেফিন সিদ্দিক ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালে ফের বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হন। জুলাই অভ্যুত্থানের জের ধরে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১০ নভেম্বর এ পদে তার জায়গায় নিয়োগ দেওয়া হয় দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৈরী আবহাওয়া কাটিয়ে আজ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু

রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা চলছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

৮ ঘণ্টা আগে

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব

৯ ঘণ্টা আগে

বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

১৯ ঘণ্টা আগে

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

২০ ঘণ্টা আগে