লক্ষ্মীপুর প্রতিনিধি

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই এবং এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠক করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিটি দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’
লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে এ্যানি বলেন, ‘বৃহত্তর নোয়াখালীর জলাবদ্ধতা দূর করতে ভুলুয়া নদী ও রহমতখালী খাল পুনঃখননের একটি নতুন প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। এটি বাস্তবায়ন হলে লক্ষ্মীপুরবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে।’
এ ছাড়া মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন রোধে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পানিসম্পদ মন্ত্রী। বলেন, ‘সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় দ্রুতই দেশব্যাপী খাল খনন শুরু হবে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।’
সার্কিট হাউসে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপী এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
৩ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।
৫ ঘণ্টা আগে
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক অহিদুজ্জামান তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ করেছেন। তা সত্ত্বেও তাকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ভিন্নমত দমনের সংস্কৃতি চালু করা হয়েছে।
৬ ঘণ্টা আগে