চলে গেলেন সাবেক সচিব এম মুনির-উজ-জামান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক সচিব মুনির-উজ-জামান। ফাইল ছবি

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম মুনির-উজ-জামান আর নেই। তার বয়স হয়েছিল ৯০ বছর।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টায় বার্ধক্যজনিত জটিলতায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মুনির-উজ-জামানের মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান আমলা এবং কূটনীতিককে হারাল। দীর্ঘ কর্মজীবনে দেশের প্রশাসন ও কূটনৈতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে ডিগ্রি অর্জন করা এম মুনির-উজ-জামান পাকিস্তান সিভিল সার্ভিসের ১৯৫৮ ব্যাচের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন।

তৎকালীন পূর্ব পাকিস্তান ও পরে স্বাধীন বাংলাদেশে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি কিশোরগঞ্জের এসডিও, কুমিল্লার এডিসি, বগুড়ার জেলা প্রশাসক, পাকিস্তান সরকারের এক্সটার্নাল ফাইন্যান্স ডিভিশনের ডেপুটি সেক্রেটারি এবং ইপিএসসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীন বাংলাদেশে তিনি বিদ্যুৎ, পানি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বৈদেশিক সম্পদ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অবসরের পর তিনি বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হোয়াইট পেপার সেলের প্রধান পরামর্শক এবং পরে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।

এম মুনির-উজ-জামান ছিলেন ব্রিটিশ বাংলার বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাবেক এমএলএ এবং যশোরের চৌগাছার জমিদার মরহুম এম তোফাজ্জল হোসেনের জ্যেষ্ঠ পুত্র।

ব্যক্তিজীবনে মুনির-উজ-জামান স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে প্রখ‍্যাত ব‍্যাংকার তারেক রিয়াজ খান, যিনি বর্তমানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রয়াত এম মুনির-উজ-জামানের প্রথম জানাজা শুক্রবার (২৯ মে) জুমার নামাজের পর রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরীক্ষার সময় বিস্ফোরিত ব্লু অরিজিনের রকেট, নাসার চন্দ্র পরিকল্পনা চাপে

ঘটনার পর জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কোম্পানির সব কর্মী নিরাপদ আছেন এবং কেউ আহত হননি। তবে তিনি একে ‘খুব কঠিন দিন’ বলে উল্লেখ করেন।

৯ ঘণ্টা আগে

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

অভিযোগ রয়েছে, এমন সংকটময় পরিস্থিতির মধ্যেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মীদের উপস্থিতি ও তৎপরতা পর্যাপ্ত ছিল না এবং সংকটাপন্ন নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা বা উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও দেরি হয়।

৯ ঘণ্টা আগে

সাইপ্রাসে এস আলমের বিলাসবহুল বাড়ি ক্রোক

পারস্পরিক আইনি সহায়তা প্রক্রিয়ার অধীনে বাংলাদেশ কর্তৃপক্ষ সাইফুল আলমের বিরুদ্ধে তদন্তের অনুরোধ করেছিল সাইপ্রাস কর্তৃপক্ষের কাছে । পরে সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট (মোকাস) সাইফুল আলমের সম্পত্তি ক্রোকের আবেদন করে। গত ১৯ মে আদালত ওই সম্পত্তি ক্রোকের আদেশ জারি করেন।

১৪ ঘণ্টা আগে

সিন্ডিকেটের কবলে চামড়া, দাম গতবারের চেয়েও কম

কুমিল্লা নগরীর ধর্মপুর, কান্দিরপাড় ও চকবাজার এলাকার মৌসুমি ব্যবসায়ীরা জানান, এবার বড় গরুর চামড়া সর্বোচ্চ ২৫০ টাকা, মাঝারি ১৫০ টাকা, ছোট ১০ টাকা। ছাগলের চামড়া ৫০ টাকার বেশি দিতে চাইছে না কেউ।

১ দিন আগে