কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে ভারত। দেশটি বিশেষজ্ঞ চিকৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকায় পাঠাবে বলে জানিয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মুহম্মদ নজরুল ইসলাম।
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে ড. নজরুল জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সোমবারের (২১ জুলাই) বিমান দুর্ঘটনার পরপরই পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, মাইলস্টোন ট্র্যাডেজিতে যেকোনো প্রয়োজনে ভারত সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত বাংলাদেশকে।
এর আগে সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বিমান দুর্ঘটনায় গভীর শোক জানান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি মোদিও বলেন, ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।
নরেন্দ্র মোদির এ স্ট্যাটাসের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তায় আগ্রহের কথা জানায়। ঢাকায় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায়, সে অনুরোধ জানিয়ে আমরা চিঠি দিয়েছি।
এরপর থেকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় ঢাকায় চিকিৎসক, নার্স ও বিশেষায়িত সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারত।
এদিকে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কয়েকজন নার্সসহ বার্ন ইউনিটে দীর্ঘ দিনের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের ছোট একটি দল মঙ্গলবার রাতেই ঢাকা পৌঁছাবেন।
দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই মেডিকেল টিমের সঙ্গেই কিছু জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক পাঠানো হবে ঢাকায়।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গত প্রায় এক বছর ধরেই শীতল। এর মধ্যে সংকটকালে দুই দেশের কূটনৈতিক এই যোগাযোগ কিছুটা হলেও দ্বিপাক্ষিক সম্পর্কে উষ্ণতা ছড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

গবেষণাটি জাতিসংঘের নির্বাচনী সহায়তা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়েছে। এতে রাজনীতিতে নারীর বিরুদ্ধে সহিংসতাকে অন্যতম প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা অফলাইন ও অনলাইন উভয় ক্ষেত্রেই সমানভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সহিংসতা নারীদের রাজনীতিতে অংশগ্রহণ ও নেতৃত্বে আসার পথকে বাধাগ
১২ ঘণ্টা আগে
পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্ত
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকা কেবল একটি ভৌগোলিক পরিসীমা নয়; এটি আমাদের অর্থনৈতিক শক্তি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এ সমুদ্রসীমায় রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা।
১৫ ঘণ্টা আগে
জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
১৫ ঘণ্টা আগে