প্রতিবেদক, রাজনীতি ডটকম

তুরস্কে জীবিকার সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। বুধবার (৪ মার্চ) ভোররাতে এক বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় মারা যান বাবা-ছেলে।
মৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) ও তার একমাত্র ছেলে সাব্বির (২২)। একই ঘটনায় সাব্বিরের চাচাতো ভাই লিটনকে (২৬) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
স্বজনেরা জানান, তুরস্কের একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে তারা একসঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার রাতে সেহেরি খাওয়ার পর ভোরে সবাই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে কক্ষে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এ সময় ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে তারেক মিয়া ও তার ছেলে সাব্বিরের মৃত্যু হয়। পরে লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
দীর্ঘ ১৪ বছর ধরে তুরস্কে থাকা তারেক মিয়া মাত্র দেড় বছর আগে তার ছেলেকে সেখানে নিয়ে গিয়েছিলেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহায়-সম্বলহীন স্বজনরা এখন মরদেহ দুটি দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি সহযোগিতা প্রার্থনা করছেন।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
৭ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
৮ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
৯ ঘণ্টা আগে