ঈদে ছুটিতে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। ঈদের ছুটিতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে। মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। মহাসড়কে বিভিন্নস্থানে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ থাকলেও নির্বিঘ্নে পার হচ্ছেন দক্ষিণ-পশ্চিমের মানুষ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার ভোর থেকেই বাড়ছে যানবাহনের চাপ। তবে যানজট বা ভোগান্তি না থাকায় উৎসবের রংয়ে স্বস্তির হাসি মানুষের মুখে।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, শুক্রবার (২৮ মার্চ) ছুটির দিনে মহাসড়কে কোন যানজট নেই। গাড়ির চাপ একটু বেশি থাকলে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ।

তিনি আরও জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যাত্রীদের যানজটমুক্ত নিরাপদ রাখতে জেলা ও হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।

উল্লেখ্য, রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৩৩টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১০ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১১ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

১১ ঘণ্টা আগে
Advertisement