মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির ১০ ওয়ার্ডে চিরুনি অভিযান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ টি ওয়ার্ডে ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রম তথা চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএসসিসির সকল ওয়ার্ডে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সংস্থার স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ২, ১৮, ২৪, ২৫, ৩৪, ৪৯, ৬১, ৬২, ৬৩ ও ৬৯ নম্বর ওয়ার্ডে এসব চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

চিরুনি অভিযানে সকালে লার্ভিসাইডিং কার্যক্রম ও বিকালে এডাল্টিসাইডিং কার্যক্রমে শতাধিক মশককর্মী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১২৭ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেয়।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত গত ২৪ সেপ্টেম্বর তারিখের তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সারা বাংলাদেশে মোট সনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০১ জন। তন্মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় রোগীর সংখ্যা ১৫৩ জন দেখানো হয়। কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসির আওতাভুক্ত এলাকার ৫৭ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

৫ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

৬ ঘণ্টা আগে

ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

৬ ঘণ্টা আগে