প্রতিবেদক, রাজনীতি ডটকম

এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিসা আবেদন জমার সময় নির্ধারণের প্রক্রিয়া অনুসরণ করবে ঢাকায় ভারতীয় হাইকমিশন। প্রতিদিনের নির্ধারিত ধারণক্ষমতার ওপর ভিত্তি করে টাইম-স্লিটের ভিত্তিতে এ আবেদন জমার সময় নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ থেকে ভারতের ভিসার জন্য আবেদনকারীদের নতুন এ পদ্ধতির বিষয়ে জানায় বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। নতুন এ পদ্ধতি আগামীকাল বুধবার (১ জুলা) থেকে কার্যকর হবে।
বার্তায় বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাকে সব ক্যাটাগরির ভিসার জন্য টাইম-স্লটভিত্তিক ভিসা আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ধারণক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ক্রমানুসারে টাইম স্লট বরাদ্দ করবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সময় আবেদনকারীদের ম্যানুয়ালি কোনো টাইম স্লট নির্বাচন করতে হবে না।
ভিসা আবেদনপত্র সুষ্ঠু ও সময়মতো জমা দেওয়ার জন্য বরাদ্দ করা সময়ে আবেদনকারীদের আইভ্যাকে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বার্তায়। পাশাপাশি আরেক বার্তায় ভিসা আবেদনের টাইম স্লট পাওয়ার ক্ষেত্রে কোনো এজেন্ট বা দালালের শরণাপন্ন না হওয়ার পরামর্শও দিয়েছে ভারত।
বাংলাদেশিদের ভিসা আবেদনের জন্য আগেই আরও এক নতুন নিয়ম কার্যকর করেছে ভারত। এর আগে ভিসা আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলো প্রিন্ট করে জমা দিতে হতো। এখন ভিসা আবেদনের সময় সেগুলোর সফট কপি আপলোড করতে হচ্ছে।
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সেবা বন্ধ ছিল প্রায় দুই বছর। গত ২৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েই ভিসা চালুর ঘোষণা দেন। সে ঘোষণা অনুযায়ী গত ২৮ জুন চালু হয় ভিসা সেবা।
জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালে ১৮ জুলাই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত সরকার। এরপর ভিসা আবেদনকেন্দ্র খুলে দেওয়া হলেও জানানো হয়, কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা দেওয়া হবে বাংলাদেশিদের।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে ভারত আর বাংলাদেশিদের জন্য ভিসা সেবা চালু করেনি। গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত নতুন হাইকমিশনার ঢাকায় যোগ দেওয়ার পর ভারতীয় ভিসা সেবা চালু হলো।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৪ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার
৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৫ ঘণ্টা আগে