ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

দেশে ধর্ষণের মামলা তুলনামূলক বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, আগে সামাজিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক ভুক্তভোগী থানায় মামলা করতে যেতেন না বা যেতে পারতেন না। এখন থানায় গেলেই মামলা নেওয়া হচ্ছে, এমনকি অনলাইনেও জিডি ও এফআইআর করা যাচ্ছে। ফলে নিবন্ধিত মামলার সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মঞ্জুরি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনার জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগেও তিনি সংসদে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মাসভিত্তিক তথ্য উপস্থাপন করেছেন। তার দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় সব সূচকেই উন্নতি হয়েছে, শুধু ধর্ষণের মামলার সংখ্যা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

এর কারণ ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, আগে ভুক্তভোগীরা নানা সামাজিক ও রাজনৈতিক কারণে থানায় মামলা করতে পারতেন না। এখন থানায় গেলে মামলা রেকর্ড করা হচ্ছে, পাশাপাশি অনলাইনেও জিডি ও এফআইআর দাখিলের সুযোগ রয়েছে। কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় নিবন্ধিত মামলার সংখ্যা কিছুটা বেড়েছে।

তবে তিনি দাবি করেন, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার, অভিযোগপত্র দাখিল, সাক্ষ্য গ্রহণ ও বিচারপ্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পল্লবীর শিশু হত্যা মামলার বিচার ১৫ থেকে ১৭ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি রেকর্ড। এছাড়া তনু হত্যা মামলায় ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। কোনো দলের নেতা-কর্মী অপরাধে জড়িত থাকলে তাকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকা ছাড়া এ ক্ষেত্রে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’তে পাস, মৌখিকে ধরা ৬ চাকরিপ্রার্থী

আটক ছয়জন হলেন— সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুরের মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, নীলফামারীর কিশোরগঞ্জের মো. সবুজ ইসলাম এবং গোপালগঞ্জের কাশিয়ানীর মো. রাকিবুল হাসান।

১৪ ঘণ্টা আগে

সন্ত্রাস-চাঁদাবাজি দমনে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

১৪ ঘণ্টা আগে

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি-কার্যকর সুরক্ষা নিশ্চিত জরুরি: আসক

গুম প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; গুমের প্রতিটি অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সত্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

১৫ ঘণ্টা আগে

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

১৬ ঘণ্টা আগে