শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাহেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাঈদুল ইসলাম সাহেদ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডিতে সাঈদুল হোসেন সাহেদকে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ছাড়াও তিনি জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠানে ডাকসুর মুখপত্র ‘ছাত্রবার্তা’র সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দিনকাল পত্রিকার সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোণে’র গবেষক হিসেবেও কাজ করেছেন।

সাহেদ ২০০৭ সালে মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনয়ন পেয়ে মাত্র প্রতিষ্ঠানটির অগ্রগতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে। নারীদের সাবলম্বি করতে এরই মধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে।

৩ ঘণ্টা আগে

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

৪ ঘণ্টা আগে

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম শনাক্ত হয়ে ২ জনের ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।

৫ ঘণ্টা আগে

দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

৬ ঘণ্টা আগে