এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা রোববার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য প্রতিমাসের শুরুতে নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। সেই ধারাবাহিকতায় মে মাসের গ্যাসের দাম ঘোষণা করা হবে আগামী রোববার (৪ মে)। এতে জানা যাবে এলপি গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে।

এর আগে বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত মে (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৪টায় ঘোষণা করা হবে।

এর আগে গত ৬ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। আর গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

আর জানুয়ারি মাসের শুরুতে সেই মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়।

রোববার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

এর আগে গত ৬ এপ্রিল লিটারে ২ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করে বিইআরসি। আর গত ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে মূসকসহ নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৪ পয়সা।

আর জানুয়ারি মাসের শুরুতে সেই মাসের জন্য ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল অটোগ্যাসের দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পুনঃনির্ধারণ করা হয়। আর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে পুনঃনির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।

উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিউইয়র্ক গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রচারণা ও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

১৪ ঘণ্টা আগে

মার্কেট-শপিংমল খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ওই চিঠিতে বলা হয়েছিল, দেশের শপিংমল, দোকানপাট, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি সকল বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়।

১৫ ঘণ্টা আগে

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

এতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লার ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

সামাজিক মাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট দেওয়া শিক্ষকদের চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে এবং শাস্তির আওতায় আনতে অফিস আদেশ জারি করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে