স্বতঃস্ফূর্তভাবে ভোটদান ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: ভিডিও থেকে

রাত পেরিয়ে সকালে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচনের প্রার্থীদের প্রতি তিনি ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, নির্বাচনে ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, দায়িত্ব। আশা করি, সবাই সচেতনভাবে সে দায়িত্ব পালন করবেন। সব রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান— শান্তি ও সৌদাহ্যপূর্ণ পরিবেশ রক্ষায় সবাই দায়িত্বশীল ও যত্নবান হবেন।

ভিন্নমত গণতন্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়— এটি স্মরণে রেখে সবাইকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান সিইসি। বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন।

ভোটার, প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবার প্রতি ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলতেও অনুরোধ জানান সিইসি নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চায় জানিয়ে সিইসি বলেন, যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনি কর্মকর্তা, মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি সুষ্ঠু, সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারবে— এমন প্রত্যয় জানিয়ে এবং পুনরায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এর আগে ভাষণের শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নাসির উদ্দিন। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহিদদের কথাও স্মরণ করেন তিনি। জুলাইয়ে আহতদের আশু আরোগ্য কামনা করেন সিইসি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্তের শঙ্কা অ্যামটবের

বিটিআরসির চেয়ারম্যান বরাবর লেখা ওই চিঠিতে দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটর— গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের টাওয়ার (বিটিএস) ও ডেটা সেন্টার চালু রাখতে প্রতিদিন ৭৯ হাজার ৬২১ লিটার ডিজেল এবং ১৯ হাজার ৮৫৯ লিটার অকটেনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

২ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষা: প্রশ্নফাঁস রোধে সাইবার মনিটরিং জোরদার হচ্ছে

শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নফাঁস ও অনিয়ম ঠেকাতে সাইবার অপরাধের দিকেও বিশেষ নজরদারি করা হচ্ছে। প্রশ্নপত্র থানা থেকে যারা গ্রহণ করেন, তাদের তালিকা সংগ্রহ করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম ঘটলে তা দ্রুত শনাক্ত করা যায়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্

৩ ঘণ্টা আগে

বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও বৈষম্যহীন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিচার বিভাগকে সাধারণ মানুষের জন্য ‘ন্যায় ও আস্থার’ প্রধান স্থল হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা সফরে এসে তিনি দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে বিচার বিভাগের দলীয়করণের কঠোর সমালোচনা করেন।

৪ ঘণ্টা আগে

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবসৃষ্ট ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ ঘণ্টা আগে