মুন্সীগঞ্জ প্রতিনিধি

বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুপাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে জেএমআই কোম্পানি লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও কুমিল্লামুখী উভয় লেনে শত শত গাড়ি আটকে যায়। ভোগান্তিত পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের দাবি দু-দিন আগে এক অসুস্থ শ্রমিক ছুটি চেয়েছিল কোম্পানির কাছে। ছুটি না পাওয়ায় চিকিৎসা সেবা না নিতে পেরে ওই শ্রমিকের মৃত্যু হয়। বিক্ষুব্ধ ওই কারখানার কর্মরত কতিপয় নারী শ্রমিক বলেন, মানুষ অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে শতবার ছুটি চাইলেও কোম্পানি আমাদের ছুটি দিতে চায় না। পরিবারের অসুস্থতায় প্রয়োজনে ছুটি না পাওয়ায় পরিবার আত্মীয় স্বজনদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি না।
ওই কারখানার আরেক শ্রমিক বলেন, আমি এ কারখানায় মর্নিং শিফটে কাজ করি। দুদিন আগে আমাদের এক শ্রমিক ছুটি না পেয়ে এ কারখানায় চিকিৎসার অভাবে মারা গেছে। কারখানার মধ্যে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তাছাড়া আমাকে ৯ হাজার টাকা বেতন দেয়া হয়। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে এই সামান্য টাকা দিয়ে আমার সংসার চলে না।
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে গিয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসার আশ্বাস দেয়ার পরও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
১২ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
১৩ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
১৪ ঘণ্টা আগে