রুহুল আমিন তরফদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি প্রার্থী, ব্যবসায়ী তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন হয়েছে। আগামী ৭২ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারও দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে আইন প্রয়োগকারী সংস্থাকে তরফদারকে গ্রেফতার করার আহ্বান জানানো হয়। মানববন্ধনের আয়োজন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চ।

মানববন্ধনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতা মঞ্চের সংগঠক ডি কে সোলায়মান বলেন, এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্টে বিদায় নিয়েছে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর শাসক শেখ হাসিনা। কিন্তু তার পলায়নের পরেও দেশে রয়ে গেছে শেখ হাসিনা ও তার পরিবারের দোসরেরা। এদেরই একজন তরফদার রুহুল আমিন। গত ১৫ দিনে দেশের প্রায় সকল জাতীয় গণমাধ্যম তা প্রকাশ ও সম্প্রচার করলেও প্রশাসন ভৌতিক কারণে নীরব রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমন্বয়ক সোলায়মান বলেন, আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই ফ্যাসিস্ট তরফদার গ্রেফতার হওয়ার বদলে বিপ্লবী সরকারের মাঝে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এতে করে আমরা ফ্যাসিবাদী বিরোধী ছাত্র জনতা তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করছি। এমতাবস্থায় শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যক্তিকে আমরা ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিয়ে তাকে রোধ করার সামাজিক আন্দোলনে সক্রিয় হব।

শতাধিক ছাত্রজনতার উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন মইনুজ্জামান নোয়াজ, ফেরদৌস জিম, গাজী গোলাম সাজিদ, রাফিউল খান জিসান, সাঈদ নাছের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক জাহিদ আহসান,, আলম শেখ, মোহাম্মদ মিথুন, আসলাম জনি, মনির হোসেন, জুবায়ের আলমসহ প্রমুখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

৪ ঘণ্টা আগে

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ

৪ ঘণ্টা আগে

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৬ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

৬ ঘণ্টা আগে