গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মরদেহের প্রতীকী ছবি

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় (২৭) এক নারী নিহত হয়েছেন।

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে গুলশান-২ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎকক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোরিকশা চালক মো. সবুজ জানান, গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত নারীর বয়স আনুমানিক ২৭ বছর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীরা, পুলিশের বাধা

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।

৩ ঘণ্টা আগে

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।

৪ ঘণ্টা আগে

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

৫ ঘণ্টা আগে