‘আমার দেশ’ আসছে ডিসেম্বরে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া দৈনিক ‘আমার দেশ’কে আগামী ডিসেম্বরের মধ্যে বাজারে ফেরানোর ঘোষণা দিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।

তিনি বলেছেন, যতই কষ্ট হোক আল্লাহ যদি চান…ডিসেম্বরের মধ্যে আমরা আপনাদের হাতে আবার ‘আমার দেশ’ তুলে দেব ইনশাল্লাহ। মত প্রকাশের জন্য আওয়াজ তুলবে ‘আমার দেশ’। হাতে আড়াই মাসেরও কিছু কম সময় রয়েছে। এর মধ্যেই আমরা সব কাজ শেষ করব।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশ’ স্বাধীনতার কথা বলবে, ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আওয়াজ তুলবে, বাংলাদেশের লুটেরা ব্যবসায়ীদের বিরুদ্ধে আওয়াজ তুলবে ‘আমার দেশ’, গুম-সংস্কৃতির বিপক্ষে আওয়াজ তুলবে ‘আমার দেশ’। মানবাধিকারের পক্ষে আওয়াজ তুলবে ‘আমার দেশ’, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলবে ‘আমার দেশ’। আপনারা আমাকে সহযোগিতা করুন, দোয়া করুন। ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের মধ্যে আবার আসব।

পাঠকপ্রিয় দৈনিক ‘আমার দেশ’ চালুতে অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, সহযোগিতা বলতে আইনের দ্বারা যাতে ব্যুরোক্রেসির বটম লেকে ‘আমার দেশ’কে ভুগতে না হয়। এটা আমি সরকারকে উদ্দেশ্য করে বলে দিচ্ছি…কোনো ব্যুরোক্রেটিক বটম লেক আপনারা সৃষ্টি করবেন না ‘আমার দেশ’ চালুর ব্যাপারে। আমি আশা করি, যারা সরকারে আছেন- তারা এটা করবেন না।

বিএনপি-জামায়াত জোট আমলে ২০০৪ সালে বাজারে আসে দৈনিক ‘আমার দেশ’। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি, ২০১৩ সালের ১১ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় পত্রিকাটির প্রকাশনা। এর আগে ২০১০ সালের জুনেও ১০ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

ঘটনাচক্রে দুইবারই গ্রেফতার হন সম্পাদক মাহমুদুর রহমান। সাড়ে তিন বছর জেলে থাকার পর ২০১৬ সালের নভেম্বরে মাহমুদুর রহমান জামিনে মুক্তি পান। পরে তিনি লন্ডনে চলে যান। সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশ’র আমরা যারা পরিচালক আছি, তারা সীমিত অর্থের মালিক। আর আমরা কোনো করপোরেট মিডিয়া না। বাংলাদেশে একমাত্র ‘আমার দেশ’ কোনো করপোরেট বা দলীয় মিডিয়া না। আমরা নিজেরা কষ্ট করে চালাই।

‘আমার দেশ’র বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৯ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১০ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১০ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১১ ঘণ্টা আগে
Advertisement