‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত পল্লী বিদ্যুৎ সমিতির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সমিতির ২০ কর্মকর্তাকে বরখাস্ত এবং ১০ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রেখে আন্দোলন শুরু করেছিল সমিতিগুলো। ফাইল ছবি

দুই দফা দাবিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধ এবং দাবি-দাওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে সমিতির কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এই কর্মসূচি স্থগিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও এজিএম (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল হাকিম এবং এজিএম (অপারেশন অ্যান্ড মেইনটেনান্স) মো. সাহাবউদ্দিনের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দাবিতে তারা বছরের শুরু থেকে আন্দোলন করছিলেন। এই আন্দোলনের অংশ হিসেবে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছিলেন তারা।

কর্মসূচি স্থগিতের বার্তায় বলা হয়, এর আগে শতভাগ গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ চালু রেখে বিভিন্ন দফায় ১৫ দিন কর্মবিরতি পালন করা হয়। যেহেতু উন্নত গ্রাহক সেবা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে টেকসই বিতরণ ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতির এই আন্দোলন, গ্রাহক সেবা কোনোভাবেই বিঘ্নিত হোক এটি পল্লী বিদ্যুৎ সমিতির কাম্য নয়।

‘কিন্তু গঠনমূলক ও শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে গ্রাহক ও সরকারের মুখোমুখি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৭ অক্টোবর পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার এবং কিছু কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে দফতারাদেশ জারি করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎসেবা বিঘ্নিত হয়। আমরা এ বিষয়ে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি,’— বলা হয় বার্তায়।

আরও বলা হয়, চলমান পরিস্থিতিতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেফতার ব্যক্তিদের ১৭ অক্টোবরে মধ্যে মুক্তি, চাকরিচ্যুতির আদেশ বাতিলের স্পষ্ট আশ্বাস এবং পল্লী বিদ্যুৎ সমিতির দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধির সঙ্গে আগামী ২০ অক্টোবর আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন। তার আহ্বানের পরিপ্রেক্ষিতে এবং জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো।

এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তাদের আলোচনায় আসার আহ্বান জানিয়েছি। আশা করছি তারা আমাদের কথা শুনবেন।’

মাহফুজ আরও বলেন, ‘তাদের অধিকাংশ ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। আশা করছি ন্যায্যতার ভিত্তিতে যতটুকু সম্ভব প্রধান উপদেষ্টার দফতরের পক্ষ থেকে এটা সমাধান করা হবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১০ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১১ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১১ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১২ ঘণ্টা আগে
Advertisement