প্রতিবেদক, রাজনীতি ডটকম

মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া না নেওয়ায় ২ হাজার ১৯৩ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এসব যাত্রীর মধ্যে মক্কায় ১ হাজার ১২৬ এবং মদিনায় ১ হাজার ৬৭ জন।
মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব ফারুক আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী হজ করতে যাবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ৮ বারের অনুরোধ সত্ত্বেও ৯ এজেন্সি এখন পর্যন্ত ২ হাজার ১৯৩ হজ গমনেচ্ছু যাত্রীর বাড়ি ভাড়া করেনি।
সৌদি সরকারের রোডম্যাপ/টাইমলাইন অনুযায়ী মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি গত ৩ এপ্রিল তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। এই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ৮ বার তাগিদপত্র প্রেরণ এবং জুম সভায়ও বহুবার অনুরোধ জানানো হয়। বারবার অনুরোধ করা সত্ত্বেও ৯ এজেন্সি ২ হাজার ১৯৩ হজযাত্রীর মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন ব্যবস্থা করেনি। ফলে এসব হজযাত্রীর হজে গমনের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
হজ এজেন্সিগুলো হলো দ্য ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুর, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুুর, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেড, গলফ ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বরসা ওভারসিস, চ্যাপলান ওভারসিস লিমিটেড ও দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস।
এই এজেন্সিগুলোর মধ্যে দ্যা ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুর মক্কায় ৪০৩ এবং মদিনায় ২৪০, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুুর মক্কায় ১৯৩ এবং মদিনায় ৪২৮, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম মক্কায় ১৮০ এবং মদিনায় ৭৭, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেড মক্কায় ১৬৫ এবং মদিনায় ১০৭, গলফ ট্রাভেলস মক্কায় ১৫৭, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস মক্কায় ১৫২, বরসা ওভারসিস মদিনায় ১১৭, চ্যাপলান ওভারসিস লিমিটেড মদিনায় ৯৮ এবং দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস মক্কায় ৪১ জনের বাড়ি ভাড়া না করায় এসব হজযাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে এজেন্সির গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

আমাদের প্রধান কাজ এই সামাজিক অবক্ষয় রোধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। এই দুটো বিষয়কে কোনো ধরনের সংঘাত ছাড়া কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।
৫ ঘণ্টা আগে
সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে
টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
৭ ঘণ্টা আগে
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।
৮ ঘণ্টা আগে