ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর ২৩ নাবিককে এক মাসেরও বেশি সময় জিম্মি রাখা জলদস্যুদের মধ্যে অন্তত আটজন সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য প্যান্টল্যান্ডের উপকূলে গ্রেপ্তার হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকালে তাদের গ্রেপ্তারের খবর জানিয়েছে সোমালিয়ার সংবাদমাধ্যম ‘গারোই অনলাইন’।
এর আগে শনিবার (১৩ এপ্রিল) রাতে জাহাজ ও এতে থাকা ২৩ নাবিককে মুক্তি দেয় দস্যুরা।
জাহাজটির মালিকপক্ষ করিম স্টিল রি-রোলিং মিলসের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মুক্তিপণের অর্থ পাওয়ার পর দস্যুরা জাহাজ থেকে নেমে যায়। রাত ১২টায় জাহাজটি মুক্ত হওয়ার পর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
পান্টল্যান্ড পুলিশ বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহকে জিম্মি রাখা জলদস্যুদের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দস্যুদের দেওয়া মুক্তিপণের অর্থ অভিযানে উদ্ধার করা গেছে কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গ্যারোই অনলাইনকে বলেন, মুক্তিপণ দেওয়ার চর্চা আরও বেশি দস্যু আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করতে পারে।
প্রতিবেদনটিতে বলা হয়, তিন মাসেরও বেশি সময় ধরে সোমালিয়া উপকূলে দস্যুদের উৎপাত দেখা যাচ্ছে। আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ আছে বলে সরকারের বিভিন্ন সূত্র বলছে। এই দস্যুদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে প্রচেষ্টা চালিয়ে আসছে সেদেশের সরকার।
গত ১২ মার্চ কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দিকে যাওয়ার সময় ভারত মহাসাগরে ওই জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। ২৩ নাবিকসহ জাহাজটিকে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা। এতদিন ধরে মোজাম্বিকের কাছাকাছি জলসীমায় রাখা হয়েছিল জাহাজটি।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।
৩ ঘণ্টা আগে
তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
৪ ঘণ্টা আগে