প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এ সময়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ৬৪ শিশু। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৫৯ শিশুর মৃত্যু হলো। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেয় ৫৭ হাজার ৮৪৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৪২ হাজার ৯২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরে ৩৭ হাজার ৭৪৪ শিশু।
গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজনীতি/একে

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। এ বিষয়ে আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।
৩ ঘণ্টা আগে
প্রক্টর অফিসের পর এবার রেজিস্ট্রার ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
৫ ঘণ্টা আগে
আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫ ঘণ্টা আগে
দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন।
৬ ঘণ্টা আগে