জাবি প্রতিনিধি

প্রক্টর অফিসের পর এবার রেজিস্ট্রার ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
রবিবার (১৭ মে) সকাল ৯টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সকাল ১০টায় ভবনের ভিতরের একটি ফটক ও প্রধান দুটি ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসনিক ভবন অবরোধ চলবে। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জরুরি কাজে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঘটনার পাঁচ দিন পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি, যা প্রশাসনিক ব্যর্থতা ও চরম অবহেলার প্রমাণ।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অদ্রিতা রায় বলেন, ১০০ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আসামিকে গ্রেপ্তারের কোনো খবর নেই। প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কি না, এটাই এখন প্রশ্ন।
গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একজন বহিরাগত। সিসিটিভি ফুটেজ থেকে তার ছবি সংগ্রহ করে প্রকাশ করা হয়েছে এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে ঘটনার পাঁচ দিন পার হয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এর আগে অভিযুক্তের শাস্তি ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে প্রক্টর অফিস অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। পরে তারা প্রক্টর অফিস তালাবদ্ধ করে দেন। এদিকে আজ রবিবার (১৭মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছেন।
শিক্ষার্থীরা উপাচার্যের স্পষ্ট জবাব ও অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রাজনীতি/একে

শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন চলাকালে বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মুহূর্তেই শহীদ মিনার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হ
৪ ঘণ্টা আগে
রিটে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ ২৪ জন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ
৫ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টি
৬ ঘণ্টা আগে