প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম হালিশহরের বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় আশুরা আক্তার পাখি (৩৬) নামে আরও এক নারী মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আশুরা আক্তার মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের ওই বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছিলেন। দগ্ধ বাকি পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে মঙ্গলবার সকালে শাওন ও দুপুরে সুমন নামে দগ্ধ দুজন মারা যান। সোমবার রাতে মারা যান নুরজাহান।
ডা. শাওন জানান, চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে শাওনের বাবা মো. সাখাওয়াত হোসেনের শরীর শতভাগ দগ্ধ। এ ছাড়া মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধার শরীরের ৩৮ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, ফারহান আহমেদ আনাসের ৩০ শতাংশ ও শিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সবাই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
৯ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১০ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১১ ঘণ্টা আগে