প্রতিবেদক, রাজনীতি ডটকম

পিএইচডি গবেষণার চূড়ান্ত পর্যায়ে এসে স্বপ্ন ভেঙে চুরমার হলেও, মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিরল সম্মান দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।
নৃশংস হত্যাকাণ্ডের শিকার এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ মে সমাবর্তন অনুষ্ঠানে তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
গতকাল মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা সূচক এই ডিগ্রি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করেছে। মিয়ামি কনস্যুলেট নিশ্চিত করেছে যে, তাদের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির আজীবন সাধনার এই স্বীকৃতি গ্রহণ করবেন।
এদিকে, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে এসে এই মেধাবী দম্পতির এমন মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের অকাল প্রয়াণের ক্ষতি অপূরণীয় হলেও, মরণোত্তর এই ডিগ্রি প্রদানের মাধ্যমে তাদের শিক্ষা ও সাধনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজনীতি/এসআর

রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে নানা কারণে আলোচনায় আসেন মাসুদ আলম। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা তিনি। তার বাড়ি বগুড়া জেলায়।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান এসব বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
১৬ ঘণ্টা আগে