৩ ছাত্রী বহিষ্কারের জেরে তিতুমীর কলেজে বিক্ষোভ, রাজনীতি নিষিদ্ধের দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি এবং ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ। যথাযথ তদন্ত ছাড়াই তিন ছাত্রীকে হল থেকে বহিষ্কারের অভিযোগে মঙ্গলবার (৫ মে) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে মধ্যরাত পর্যন্ত চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলা এবং সম্প্রতি ঘোষিত ছাত্রদলের হল কমিটি নিয়ে প্রতিবাদের জেরেই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, কোনও ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই ওই তিন ছাত্রীকে হলের সিট থেকে বহিষ্কার করেছে প্রশাসন।

জানা যায়, গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কমিটি প্রত্যাহার করা হয়। এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ। তাদের ভাষ্য, হলের সিট বাতিলের নোটিশে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনও কথা বলেনি।

তারা আরও বলেন, নির্ধারিত দিনে তদন্ত কমিটির সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার কথা থাকলেও কেউ উপস্থিত হননি। ফলে তাদের বক্তব্য না নিয়েই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেয়া হয়েছে।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ ছাত্রী হলে কোনও ধরনের ছাত্ররাজনীতি না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে না পারলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং ছাত্রী হলে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘সমকামিতার’ অভিযোগ— ২ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করল ঢাবি

বুধবার (১২ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান।

৩ ঘণ্টা আগে

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

৩ ঘণ্টা আগে

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।

৩ ঘণ্টা আগে

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

৫ ঘণ্টা আগে