মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হচ্ছে মঙ্গলবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন ফের চালু হবে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। তখনকার কর্তৃপক্ষ বলেছিল মেট্রোরেল চালু হতে এক বছরও লেগে যেতে পারে।

তবে গত ২০ সেপ্টেম্বর মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু করা হয়। এখন ওই স্টেশন থেকে নিয়মিত যাত্রী ওঠানামা করছে। আগামীকাল সকাল থেকে মিরপুর-১০ স্টেশন থেকেও স্বাভাবিকভাবে যাত্রী ওঠানামা করতে পারবে। আগামীকাল সকাল ১০টায় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান মিরপুর-১০ স্টেশন পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সংবাদ সম্মেলনে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি স্থানীয় বাজার থেকে সংগৃহীত যন্ত্রপাতি দিয়ে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্টেশন দুটির স্বাভাবিক কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে। পরে প্রয়োজনীয় যন্ত্র ও পণ্য সংগ্রহ করে বাকি কাজ সম্পন্ন করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১৪ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১৫ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১৫ ঘণ্টা আগে
Advertisement