আদালতের বাইরে পুলিশ হেফাজতে আসামির কথা বলা ও তা প্রচার বন্ধের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুন ২০২৬, ১৭: ১৮
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা আসামিদের প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং সেই বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরুর আগে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুর রহমান আদালতে এ আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী পুলিশ হেফাজতে থাকা কোনো আসামি বিচারকের সামনে ছাড়া অন্য কোথাও বক্তব্য দিতে পারেন না। এ বিষয়ে উচ্চ আদালতেরও স্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি আরও বলেন, পুলিশি হেফাজতে থাকা কিংবা দণ্ডিত কোনো আসামির বক্তব্য সংবাদমাধ্যমে প্রচার করা দেশের সর্বোচ্চ আদালত ও রাষ্ট্রীয় সংস্থার বিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা অক্ষুণ্ন রাখা, জনমনে প্রভাব সৃষ্টির সুযোগ বন্ধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো কার্যকরভাবে অনুসরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এই আইনজীবী।

একই সঙ্গে ভবিষ্যতে পুলিশ হেফাজতে থাকা কোনো আসামি যাতে প্রকাশ্যে কারও সঙ্গে কথা বলতে না পারেন, সে বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানান তিনি। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সদস্যদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন।

১২ ঘণ্টা আগে

অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অংশীজনরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এই পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ‎

১২ ঘণ্টা আগে

রুশ বাহিনীর কাছে ‘বিক্রি’ ৩০ যুবককে দেশে ফেরাতে কাজ করছে সরকার

ভুক্তভোগীদের সুরক্ষায় মস্কোর বাংলাদেশ দূতাবাসকে জরুরি নির্দেশনা দেওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

১৩ ঘণ্টা আগে

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন মা-বাবাসহ ১০ জন

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর সাত বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির মা-বাবাসহ ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য গ্রহণ হয়।

১৩ ঘণ্টা আগে