বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল।

আজ মঙ্গলবার (২ জুন) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তিন সদস্যের প্রতিনিধিদলসহ এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার পাশাপাশি প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারকরণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক করার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতাকে আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ অভিমত ব্যক্ত করেন।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অংশীজনরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এই পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ‎

৫ ঘণ্টা আগে

রুশ বাহিনীর কাছে ‘বিক্রি’ ৩০ যুবককে দেশে ফেরাতে কাজ করছে সরকার

ভুক্তভোগীদের সুরক্ষায় মস্কোর বাংলাদেশ দূতাবাসকে জরুরি নির্দেশনা দেওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

৬ ঘণ্টা আগে

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন মা-বাবাসহ ১০ জন

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর সাত বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির মা-বাবাসহ ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য গ্রহণ হয়।

৬ ঘণ্টা আগে

ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ বেড বরাদ্দ থাকবে এবং সেখানে বেড ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ৮০ শতাংশ খরচ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। একই সঙ্গে মশার লার্ভা ধ্বংস ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর

৭ ঘণ্টা আগে