প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি মৌসুমের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ বেড বরাদ্দ থাকবে এবং সেখানে বেড ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ৮০ শতাংশ খরচ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। একই সঙ্গে মশার লার্ভা ধ্বংস ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর মোবাইল কোর্ট পরিচালনার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী।
ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ১০ শতাংশ বেড ফাঁকা রাখা হবে। বেড ও চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার (ইনভেস্টিগেশন) খরচের ৮০ শতাংশ বহন করবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে খাবার ও ওষুধের খরচ রোগীকেই বহন করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কারও বাসার ছাদ বা আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।
মন্ত্রী আরও বলেন, মশার লার্ভা ধ্বংসের জন্য বিশেষ ওষুধ ব্যবহার করা হবে। এ ছাড়া হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনীতি/এসআর

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৩ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
১৪ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
১৭ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
১৭ ঘণ্টা আগে