কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সা‌মোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় যাচ্ছেন। শ‌নিবার (১৯ অ‌ক্টোবর) রা‌তে তিনি ঢাকা থেকে আপিয়ার উদ্দেশে রওনা দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

কামরুল ইসলাম জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার রাতে রওনা হচ্ছেন তিনি। আগামী ২৯ অক্টোবর তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। মন্ত্রীপর্যায় ও হেড অব গভর্নমেন্টের মিটিংয়ের যে অংশ রয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।

আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন যোগ দেওয়ার ফাঁকে তৌ‌হিদ হো‌সেন বেশ ক‌য়েক‌টি দ্বিপক্ষীয় বৈঠ‌কে মি‌লিত হওয়ার কথা র‌য়ে‌ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৮ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৯ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১০ ঘণ্টা আগে
Advertisement