তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি, বন্ধের মুখে উৎপাদন

চট্টগ্রাম প্রতিনিধি
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ফাইল ছবি

অপরিশোধিত তেলের তীব্র সংকটে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) উৎপাদন কার্যক্রম কার্যত বন্ধের মুখে পড়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে নতুন কোনো ক্রুড অয়েলের চালান দেশে না পৌঁছানোয় সোমবার বিকেলের পর প্রতিষ্ঠানটির পরিশোধন কার্যক্রম বন্ধের পর্যায়ে পৌঁছায় বলে জানা গেছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) কোনো চালান বাংলাদেশে আসেনি। গত ১৮ ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে; সেই তেল দিয়ে ইআরএলে এতদিন শোধন প্রক্রিয়া চলছিল।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত মার্চ মাসে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েলের চালান দেশে আসার কথা ছিল। তেলবোঝাই ওই জাহাজটি গত ৩ র্মাচ সৌদি আরবের রাস তানুরা টার্মিনাল থেকে দেশে আসার কথা থাকলেও তা আসতে পারেনি।

জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন বলেন, ‘ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েলের সংকট হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এখনো বন্ধ হয়নি, কার্যক্রম চালু রাখা আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইআরএল এর জ্বলানির ওপর নির্ভরশীল নই। নতুন করে ক্রুড অয়েল আমদানির প্রক্রিয়া চলছে। আমদানি করা পরিশোধিত তেলের মাধ্যমেই আমাদের চাহিদা মেটানো হয়। দেশে জ্বালানি তেলের এখনও কোনো সংকট নেই।’

বর্তমানে সরকার বিকল্প উপায়ে সৌদি আরামকোর কাছ থেকে এক লাখ টন ক্রুড অয়েল কেনার জন্য ঋণচুক্তি করেছে। আগামী মাসে সেটি দেশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা।

ইস্টার্ন রিফাইনারি বিপিসির একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন বলেন, ‘ইআরএলে উৎপাদন বন্ধ হয়নি। প্রতিষ্ঠানটির পাঁচটি উৎপাদন ইউনিটের দুটি বন্ধ রয়েছে। বাকি তিনটি চালু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১২০ টন পেট্রোল ও ১০০ টন ডিজেল উৎপাদন পাওয়া যাচ্ছে। ইআরএলে থাকা ক্রুড দিয়ে উৎপাদন আরও কিছুদিন চলবে।’

তিনি জানান, ডেড স্টকে থাকা কিছু ক্রুড অয়েল ও শোধন প্রক্রিয়ার উপজাত ন্যাফথা ব্যবহার করে আপাতত উৎপাদন চালানো হচ্ছে। তবে এই মজুত দিয়ে বেশিদিন কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে না।

ইআরএলের উৎপাদন পুরোপুরি বন্ধ হলেও জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে পরিশোধিত তেল সংগ্রহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতেই ডিজেলবাহী দুটি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তী সময়েও আরও দুটি জাহাজ আসবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে