ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে সোমবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (১৪ এপ্রিল)। ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) খুলছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক।

ঈদের ছুটি শুরু হয়েছিল গত বুধবার (১০ এপ্রিল)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

দূর-দূরান্তে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাস, লঞ্চ ও রেলে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। ঈদের আগে একদিন ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ আগে ৭ ও ৮ এপ্রিলও ছুটি নিয়ে রাজধানী ছেড়েছিলেন।

এবার বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি। অর্থাৎ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকুরেরা।

তবে এবারই প্রথম দীর্ঘ ছয়দিনের ছুটি পেয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা। এবার গণমাধ্যমকর্মীরা ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করছেন। সবারই ছুটি শেষ হচ্ছে রোববার।

ঈদ ও নববর্ষের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সোমবার থেকে রোজার আগের সময় ধরে চলবে।

তবে রাজধানী এখনো ফাঁকা। রাজপথে নেই চিরচেনা যানজট। বাধাহীন চলছে গাড়ি। দোকানপাট, মার্কেটগুলোও সেভাবে খোলেনি। রাজধানী স্বরূপে ফিরতে আগামী সপ্তাহ লেগে যেতে পারে বলে মনে করেন অনেকেই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

৩ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৪ ঘণ্টা আগে