শাপলা চত্বরে গণহত্যায় হাসিনা-ইমরানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ২১: ৪৫
শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ‘গণহত্যা’ চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ৯ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

গণহত্যার এই মামলার ৯ আসামির মধ্যে চারজন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোসহ বাকি পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল প্রসিকিউশন।

বুধবার (১২ মার্চ) শুনানি শেষে ট্রাইব্যুনাল দুটি আবেদনই মঞ্জুর করেছেন। পাশাপাশি আগামী ১২ মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

মামলায় শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন— ঘটনার সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ওই সময় পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

এই মামলার বাকি যে চার আসামি কারাগারে রয়েছেন তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ প্রধান এ কে এম শহিদুল হক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম এ দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন। পরে মিজানুল বলেন, শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় আরও অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে। তদন্তের স্বার্থে আমরা এখনই তাদের নাম প্রকাশ করছি না। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পেয়েছি।

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল বলেন, শাপলা চত্বরে অভিযানের বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান অংশ নিয়েছিলেন। গণহত্যায় তার সম্পৃক্ততার ব্যাপারে আমরা ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিয়েছি।

তাজুল আরও বলেন, আমরা আদালতে বলেছি, শাপলা চত্বরে গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের কৃষ্টি-কালচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। একই সঙ্গে হেফাজতের কর্মীদের হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থা তথ্য-প্রমাণ পেয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

৯ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৯ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৩ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১৩ ঘণ্টা আগে