যেভাবে খুন করা হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৫: ১৭

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় নিজের কর্মস্থলে ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী পেশাদার ছিনতাইকারীদের কবলে পড়ে হত্যাকাণ্ডের শিকার হন। চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে এর সঙ্গে সরাসরি জড়িত ৪ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

তদন্ত ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত শুক্রবার রাতে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন বুলেট। রাত ১টা ২৫ মিনিটের দিকে তিনি পরিবারের সঙ্গে শেষবার কথা বলে জানান যে তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন।

তবে বাস থেকে নামার পর গন্তব্যে পৌঁছানোর জন্য তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশাটি ছিল মূলত একটি ছিনতাইকারী চক্রের। চালকসহ সেখানে থাকা চারজনই ছিল পেশাদার অপরাধী ও রেলওয়ে ডাকাতি মামলার আসামি।

ছিনতাইকারীরা বুলেটকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করে। ঘুমন্ত অবস্থায় থাকা বুলেটের কাছে থাকা ব্যাগ ও মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চলন্ত অটোরিকশা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় আইরিশ হিল হোটেলের পাশের ফুটপাতে ফেলে দেয়। রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরদিন শনিবার সকালে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে র‍্যাব-১১-এর একটি দল ছায়াতদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজত থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা সুশীল বৈরাগীর একমাত্র সন্তান ছিলেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং রাজগঞ্জ পানপট্টি এলাকায় সপরিবারে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) তার একমাত্র সন্তান অব্যয় বৈরাগীর প্রথম জন্মদিন ছিল। দিনটি উদযাপনের কথা থাকলেও তার দুদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন এই কর্মকর্তা। এই ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার

মিথ্যা মামলা করার নেতিবাচক প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

৩ ঘণ্টা আগে

অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন বলেন, একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম। এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ যারা ফ্রিডম একটু এক্সারসাইজ করছেন, সেটা প্রতিষ্ঠান হোক অথবা ব্যক্তিই হোক, বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে এই ফ্রিডমের অপব্যবহারটা এমন হচ্ছে যা সাধারণ মানুষের

৪ ঘণ্টা আগে

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। বেগম খালেদা জিয়া নারীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিয়ে গেছেন। আমরা নারীদের পড়াশোনা উচ্চতর ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিতে চাই। পাশাপাশি মেধাবী নারী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হবে।’

৪ ঘণ্টা আগে

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায়। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে। কমে আসবে লোডশেডিং।

৫ ঘণ্টা আগে