নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

মিথ্যা মামলা করার নেতিবাচক প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে একটি ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে মামলা জট কমাতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আপস-মীমাংসার ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, মামলা করার আগে কিংবা চলমান মামলার মাঝপথেও যদি কোনো পক্ষ সমঝোতা করতে চায়, তবে লিগ্যাল এইড সেই ব্যবস্থা করে দেবে।

মন্ত্রী বলেন, “আদালতে যাওয়ার আগেই ছোটখাটো সমস্যাগুলো লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মিমাংসা করার চেষ্টা করুন। আমরা চাই মামলা জট কমিয়ে বিচারব্যবস্থাকে গতিশীল করতে, আর সেই লক্ষ্যেই লিগ্যাল এইড কর্মসূচিকে ঢেলে সাজানো হয়েছে।”

লিগ্যাল এইড সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়ে আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি যদি এই সেবা পেতে বাধাগ্রস্ত হন বা বঞ্চিত হন, তবে সরাসরি আইন মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যারা যৌন নির্যাতনের শিকার হয়েও লোকচক্ষুর অন্তরালে কিংবা আর্থিক সংকটে আইনি পদক্ষেপ নিতে পারছেন না, লিগ্যাল এইড তাদের পূর্ণাঙ্গ আইনি সহায়তা দেবে।

আসাদুজ্জামান জোর দিয়ে বলেন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। সরকার চায় একটি বৈষম্যহীন বিচার ব্যবস্থা, যেখানে অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ভ্রাম্যমাণ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি পরামর্শ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদি হত্যা: ভারতে আটক ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

১৪ ঘণ্টা আগে

ভবন বানিয়ে কিছু শিক্ষক নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয় হয় না: অধ্যাপক কামরুল

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’

১৪ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

১৫ ঘণ্টা আগে

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

১৫ ঘণ্টা আগে
Advertisement