প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ দমনে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই ‘বিশেষ অভিযানে’ কিশোর গ্যাং, ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারি চক্রের অন্তত ১০০ জন সদস্যকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রমজান মাসে জনসাধারণের “নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতেই” এ অভিযান চালানো হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারীরা যাতে “মাথাচাড়া দিয়ে উঠতে না পারে”, সেজন্য পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তার ভাষ্য।
পুলিশ জানিয়েছে, এই অভিযানে আটক ১০০ জন বিভিন্ন অপরাধের জড়িত। তাদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়েছ।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মতো অপরাধে রাজধানীর সবচেয়ে আলোচিত ও ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে মোহাম্মদপুর। প্রতিনিয়ত ঘটতে থাকা এসব অপরাধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পরিস্থিতির ভয়াবহতায় ক্ষুব্ধ নাগরিকরা।
জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে এই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। তবে এতসব তৎপরতার পরেও ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছে না বলে নিয়মিত গণমাধ্যমে খবর আসছে। স্থানীয়দের দাবি, অপরাধীদের নির্মূলে দীর্ঘমেয়াদী ও কঠোর নজরদারি এখন সময়ের দাবি।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
৯ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
৯ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১০ ঘণ্টা আগে