ডেস্ক, রাজনীতি ডটকম

‘নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন’ (ইভিএম) কিনে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে কি না তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি অর্থ অপচয়ের অভিযোগ ওঠার পর মুহম্মদ জাফর ইকবালের মতো বিশেষজ্ঞরা কেন আগে এ মেশিনগুলোকে ভোটের জন্য যথাযথ মনে করেছিলেন, সেটি খতিয়ে দেখার কথা বলছে সংস্থাটি।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কমিশনের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, ‘নিম্নমানের ইভিএম মেশিন কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। অভিযান সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, কেনা ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশন প্রধান কার্যালয়, ১০টি আঞ্চলিক কার্যালয় ও বিএমটিএফে সংরক্ষিত আছে। অভিযানে এক হাজার ৫৯৯টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস উপস্থাপন করতে পারেননি ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।’
অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম মেশিনগুলো অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। ইসির প্রধান কার্যালয়ে সংরক্ষিত ৬১৮ মেশিনের মধ্যে দৈবচয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনগুলোর যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সঙ্গে উপস্থিত বিশেষজ্ঞরাও ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন।
বিএনপিসহ বিরোধীদলের মত উপেক্ষা করে ২০১৮ সালে ৩ হাজার ৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। প্রতিটি মেশিন কিনতে খরচ হয় ২ লাখ ৩৫ হাজার টাকা। জীবনকাল কমপক্ষে ১০ বছর ধরা হলেও নষ্ট হয়ে যায় তার আগেই। ক্ষমতার পটপরিবর্তনের পর ইভিএম মেশিন ব্যবহার না করার ঘোষণা দিয়েছে বর্তমান নির্বাচন কমিশন।

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম। চোখেও দেখতে পান না। তবে দীর্ঘদিনের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখার, তাঁর সঙ্গে কথা বলার। কিন্তু তিনি যে দৃষ্টিহীন।
১৭ ঘণ্টা আগে
ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ফলে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়।
১৯ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা
২০ ঘণ্টা আগে
অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে। অন্যদিকে শরীরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।
১ দিন আগে