প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে পূরণ হলো নূরজাহান বেগমের স্বপ্ন

বাসস
ছবি: পিএমও

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম। চোখেও দেখতে পান না। তবে দীর্ঘদিনের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখার, তাঁর সঙ্গে কথা বলার। কিন্তু তিনি যে দৃষ্টিহীন।

এরপরও আজ নূরজাহান বেগমের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তাঁর উপস্থিতি।

কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব কথা জানান।

তিনি জানান, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এই আয়োজনেই প্রধানমন্ত্রীর সঙ্গে নূরজাহান বেগমের সাক্ষাতের সুযোগ হয়।

এ সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

নূরজাহান বেগমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই তার।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকার সমস্যার স্থায়ী সমাধানে ‘নগর সরকার’ গঠন প্রয়োজন: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।’

২ ঘণ্টা আগে

‘জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।’

২ ঘণ্টা আগে

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।

৩ ঘণ্টা আগে

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে আজ রাষ্ট্রীয় শোক

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

৫ ঘণ্টা আগে