আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবার মান যাচাইয়ের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও এনআইসিইউসহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে।

সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নোটিশে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে একজন হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়।

এছাড়া দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা, মোবাইল কোর্টের মাধ্যমে লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলোর সক্ষমতা মূল্যায়ন এবং অনুমোদনবিহীন ও মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নোটিশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদের ছুটি শেষে অফিস খুলছে সোমবার

ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ফলে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়।

১৯ ঘণ্টা আগে

আদ-দ্বীনে বেকারি পাওয়া গেছে, বিষয়টি শক্তভাবে দেখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা

২০ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে। অন্যদিকে শরীরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।

১ দিন আগে

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: তদন্তের মেয়াদ বাড়ল ৪ দিন

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১ দিন আগে