প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণ ও বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনাও রাখা হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্য পরিস্থিতি গত কয়েকদিন ধরে স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরিবার ও চিকিৎসকরা বিদেশে নেওয়ার প্রস্তুতি বজায় রেখেছেন। এর আগে মঙ্গলবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের সময়সূচি নির্ধারিত থাকলেও, জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্লট নেওয়ার আবেদন পরবর্তীতে বাতিল করে। ফলে বুধবার লন্ডনে নেওয়ার পরিকল্পনাও আপাতত স্থগিত রয়েছে।
বিএনপি সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মেডিকেল টিম।

তিনি বলেন, আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই— নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন।
১৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ২০২৪ ও ২০২৫ সালের সম্পদের বিবরণী থেকে দেখা যায়, এক বছরের ব্যবধানে এই উপদেষ্টার সম্পদ কমলেও উল্লেখযোগ্য হারে বেড়েছে তার স্ত্রীর সম্পদ। বর্তমানে ফারুকীর মোট সম্পদের চেয়ে তিশার সম্পদের পরিমাণ প্রায় ৮৪ লাখ টাকা বেশি।
১৩ ঘণ্টা আগে
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম চলছে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন
১৩ ঘণ্টা আগে
তবে বেবিচকের পূর্বানুমতি ও সংশ্লিষ্ট সব সংস্থার ছাড়পত্রের সাপেক্ষে গবেষণা, জরিপ, কৃষি ও পরিবীক্ষণ কাজে এবং সরকারি সংস্থার আয়োজিত অনুষ্ঠান সম্প্রচারের জন্য ড্রোন ব্যবহারের অনুমোদন পেতে পারে সরকারি-বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান।
১৩ ঘণ্টা আগে