সাকিব -হাথুরুর প্রসঙ্গ এড়িয়ে ক্রিকেটেই মনোযোগ সিমন্সের

ডেস্ক, রাজনীতি ডটকম

দ্বিতীয় দফায় বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের। গত সোমবার তাকে সরিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ করা হয় ফিল সিমন্সকে। নিয়োগের ১৮ ঘণ্টা পর নতুন এই প্রধান কোচ ঢাকায় পা রাখেন। দায়িত্ব গ্রহণের পর আজ (শনিবার) প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বকাপজয়ী কোচ। এ সময় তিনি বাংলাদেশ দলের নতুন দায়িত্ব ও সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন।

দায়িত্ব নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখালেন সিমন্স। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে, যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারব।’

সাকিবের দেশে আগমন স্থগিত এবং হাথুরুর বরখাস্ত মিলিয়ে বিভিন্ন ঘটনায় উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। সেসব সরিয়ে ক্রিকেটেই মনোযোগ দেওয়ার কথা বললেন সিমন্স, ‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’

এরপর সাকিবের প্রসঙ্গে উঠলে আবারও সেটি এড়িয়ে ক্রিকেটে ফিরতে বলেন সিমন্স, ‘এটাও একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারব, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব সেটি। ছেলেদের নজরেও আমি এটা রাখতে চাই।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী সোমবার (২১ অক্টোবর) থেকে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৯ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৯ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১০ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১০ ঘণ্টা আগে
Advertisement