বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসান। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে এই সংস্করণ থেকে বিদায় নেবেন সাকিব আল হাসান। এজন্য আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন এই বাঁহাতি অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২ জুলাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছাড়েন সাকিব।

এরপর অনেক কিছুই বদলে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তাতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর দেশে তাঁর নামে হত্যা মামলা হলে আর ফেরেননি তিনি। বাইরে থেকে পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন।

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে শুরুতে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে তিনিই খেলার আগ্রহ প্রকাশ করেন। তবে অনুরোধ করেন, তাঁকে যেন দেশ ত্যাগের নিশ্চয়তা দেওয়া হয়।

এ নিয়ে জলঘোলা হলেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবের দেশে ফিরতে বাধা দেখছেন না তিনি। বর্তমান সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে এমন সবুজ সংকেত পেয়ে এবার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন সাকিব। আগামী বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। শুক্রবার সাকিবের দলীয় অনুশীলনে যোগ দেওয়ার কথা আছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১৩ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১৪ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১৫ ঘণ্টা আগে
Advertisement