দেশে ফেরা হচ্ছে না সাকিবের

ডেস্ক, রাজনীতি ডটকম

সাকিব আল হাসান কি তাহলে আর ফিরতে পারবেন না? এই প্রশ্ন আসার কোনো কারণ ছিল না একদিন আগেও। তাকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নির্বাচক হান্নান সরকার জানিয়ে দেন, বিসিবির সবুজ সংকেত পেয়েই তাকে দলে নিয়েছেন।

কিন্তু একদিন না যেতেই সাকিবকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে দেশে ফিরতে আপাতত নিষেধ করা হয়েছে বলে জানা যায় কয়েকটি সূত্রে। এবার একটি টেলিভেশন চ্যানেলকে সাকিব নিজেও জানিয়ে দিয়েছেন, দেশে ফেরা হচ্ছে না তার।

এর পেছনে নিরাপত্তাকেই কারণ হিসেবে বলছেন তিনি। তার নিরাপত্তার কথা ভেবেই তাকে আসতে নিষেধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এসে সাকিব এখন অবস্থান করছেন দুবাইয়ে। ওখান থেকে তার দেশে ফেরার কথা ছিল বৃহস্পতিবার রাতে।

গত ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিবের নামে হত্যা মামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুপ থাকায় তার প্রতি ক্ষোভ আছে জনতার মনেও। এর মধ্যেই তার দেশে ফেরার খবরের প্রতিবাদ জানিয়ে মিরপুর স্টেডিয়ামের দেয়ালে বিভিন্ন স্লোগান লেখা হয়েছে।

কয়েকদিন ধরে শেরে বাংলার সামনে নিয়মিত বিক্ষোভও হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপত্তলিকা দাহ করা হয়। এরপরই অনিশ্চয়তায় পড়ে যায় সাকিবের দেশে ফেরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১২ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১২ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১৩ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১৩ ঘণ্টা আগে
Advertisement